রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুরলোকে আশা ভোঁসলে, এ আর রহমানের হাত ধরে আসছে তাঁর শেষ গান

সুরলোকে আশা ভোঁসলে, এ আর রহমানের হাত ধরে আসছে তাঁর শেষ গান

সুরলোকে আশা ভোঁসলে, এ আর রহমানের হাত ধরে আসছে তাঁর শেষ গান

সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলেকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানাতে নতুন গানের টিজার প্রকাশ করলেন এআর রহমান, যা আশাাজির গাওয়া শেষ গান। গানের রেকর্ডিং এর স্মৃতি ভাগ করে নিয়েছেন সুরকার।


এ আর রহমান ও আশা ভোঁসলে, ভারতীয় সঙ্গীত জগতের এই দুই নক্ষত্র যখন এক ফ্রেমে ধরা দেন, তখন তৈরি হয় ইতিহাস। গত এপ্রিল মাসে ৯২ বছর বয়সে চলে গিয়েছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। কিন্তু তাঁর সেই কণ্ঠ কি সত্যিই স্তব্ধ হয়ে যাওয়া সম্ভব? একেবারেই নয়। বিশ্ব সঙ্গীত দিবসের আবহে অনুরাগীদের জন্য এক অনন্য উপহার নিয়ে হাজির হলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। আশাাজির জীবনের শেষ গানের এক টুকরো ঝলক বা টিজার ভাগ করে নিলেন সমাজমাধ্যমে। যা দেখে চোখের জল ধরে রাখতে পারছেন না সঙ্গীতপ্রেমীরা।

প্রজেক্টটির নেপথ্য কাহিনী অত্যন্ত আবেগঘন। রহমান নিজেই জানিয়েছেন, এই বিশেষ শ্রদ্ধার্ঘ্যের পরিকল্পনা তখন করা হয়েছিল, যখন আশাাজি আমাদের মধ্যেই সশরীরে উপস্থিত ছিলেন। রহমান আশা করেছিলেন, এই গানটি তৈরি হওয়ার পর নিজের কানে শুনে ভক্তদের ভালোবাসা ও কৃতজ্ঞতা উপলব্ধি করতে পারবেন খোদ গায়িকা। কিন্তু নিয়তি অন্য কিছু ভেবে রেখেছিল। রেকর্ডিং স্টুডিওতে আশাাজির উপস্থিতিতেই শুরু হয়েছিল এই ঐতিহাসিক কাজ। টিজারে দেখা গিয়েছে, কীভাবে বিভিন্ন ঘরানার মিউজিশিয়ান ও পারফর্মাররা এসে জুড়ছেন এই সুরেলা শ্রদ্ধার্ঘ্যে। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে থাকা আশাাজির সেই চিরপরিচিত হাসিমুখের ঝলক দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছে নেটপাড়া।