রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনেকদিন পর আলিমুদ্দিন স্ট্রিটে প্রসেনজিত্‍

অনেকদিন পর আলিমুদ্দিন স্ট্রিটে প্রসেনজিত্‍

অনেকদিন পর আলিমুদ্দিন স্ট্রিটে প্রসেনজিত্‍

রবিবার দুপুরে আলিমুদ্দিন স্ট্রিটে পৌঁছে গেলেন অভিনেতা প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়। সিপিআই (এম) রাজ্য দফতরে বিমান বসুর সঙ্গে দেখা হয় অভিনেতার। প্রসেনজিতের সঙ্গে পৌঁছে যান সৌরভ পালোধী। প্রসেনজিত্‍ যখন যান, সেখানে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়।


কী কারণে প্রসেনজিতের এই সৌজন্য সাক্ষাত্‍? টিভি নাইন বাংলাকে প্রসেনজিতের তরফেই জানানো হয়, প্রসেনজিতের প্রযোজনায় ২৬ জুন মুক্তি পাবে ‘অনেকদিন পর’ ছবিটি। এই ছবির পরিচালক সৌরভ পালোধী। তাই সৌরভের সঙ্গেই প্রযোজক প্রসেনজিত্‍ এদিন পৌঁছে গিয়েছিলেন আলিমুদ্দিন স্ট্রিটে। ছবিটি দেখার জন্য বিমান বসুকে আমন্ত্রণ জানিয়েছেন অভিনেতা।


বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিত্বদেরই আমন্ত্রণ জানানো হচ্ছে, যাঁরা সিনেমা-নাটক দেখতে পছন্দ করেন। শমীক ভট্টাচার্য, স্বপন দাশগুপ্তর মতো ব্যক্তিত্বদের ছবিটি দেখার জন্য আমন্ত্রণ জানাতে যোগাযোগ করা হচ্ছে, তেমনই জানা গেল।

লক্ষণীয় ‘দোস্তজী’ ছবির নিবেদক ছিলেন প্রসেনজিত্‍। সেই সময়ে টলিপাড়ার বিশিষ্ট অভিনেতাদের তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন ছবিটি দেখার জন্য। রাধা স্টুডিয়োতে হয়েছিল বিশেষ স্ক্রিনিং। এই স্ক্রিনিংয়ে প্রসেনজিতের ডাকে পৌঁছে গিয়েছিলেন চিরঞ্জিত চক্রবর্তী।