রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

 চলছে বিশ্বকাপ উন্মাদনা। আজ রাতে অস্ট্রিয়ার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশের আর্জেন্টিনা-ভক্তদের মধ্যে তাই বিরাজ করছে উত্তেজনা আর উচ্ছ্বাস। ব্যতিক্রম নন শোবিজ তারকা খায়রুল বাসার ও কেয়া পায়েলও। তারাও প্রিয় দলের ম্যাচ নিয়ে উচ্ছ্বসিত।

ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন বাসার। এআই দিয়ে বানানো ওই ছবিতে আর্জেন্টিনার জার্সি গায়ে বাসারের সঙ্গে আছেন পায়েল। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘সামির-মেহরীনের যৌথ সমর্থনে এগিয়ে যাবে আর্জেন্টিনা। ভামোস আর্জেন্টিনা।’

বাসার ও পায়েল অভিনীত অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের এ নাটকে সামির ও মেহরীন চরিত্রে অভিনয় করে বিপুল সাড়া পেয়েছেন তারা। সে চরিত্রের নামের কথাই তাই উল্লেখ করলেন ফেসবুকে।

বাসার ও পায়েল অভিনীত অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের এ নাটকে সামির ও মেহরীন চরিত্রে অভিনয় করে বিপুল সাড়া পেয়েছেন তারা। সে চরিত্রের নামের কথাই তাই উল্লেখ করলেন ফেসবুকে।