রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলচ্চিত্র নৃত্য পরিচালক জাকির হোসেন মারা গেছেন

চলচ্চিত্র নৃত্য পরিচালক জাকির হোসেন মারা গেছেন

চলচ্চিত্র নৃত্য পরিচালক জাকির হোসেন মারা গেছেন

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের পরিচিত নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক জায়েদ খান।

শোক প্রকাশ করে জায়েদ খান বলেন, ‘জাকির হোসেন ভাই চলচ্চিত্রের একজন গুণী নৃত্য পরিচালক ছিলেন। তিনি দুইবার আমার সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আমার বেশ কয়েকটি সিনেমার গানে নৃত্য পরিচালনাও করেছেন।’

জায়েদ খান আরও বলেন, ‘জাকির ভাইয়ের অসময়ে চলে যাওয়াটা মেনে নেওয়া খুবই কষ্টের। যেখানেই থাকেন, ভালো থাকেন ভাই। আমিন।’

জাকির হোসেনের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

নৃত্য পরিচালক জাকির হোসেন ক্যানসারে আক্রান্ত ছিলেন। বেশ কয়েক মাস ধরেই চলছে তার চিকিৎসা। সম্প্রতি তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় মহাখালী ক্যানসার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে নৃত্য পরিচালক হিসেবে কাজ করছেন জাকির হোসেন। অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রের গানের নৃত্য পরিচালনার মাধ্যমে তিনি দর্শক ও নির্মাতাদের আস্থা অর্জন করেছেন। চলচ্চিত্রাঙ্গনে তার অবদান বিশেষভাবে স্বীকৃত