মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমিরুল ইসলাম ও সানাউল হক তন্ময়ের নেতৃত্বে মাগুরায় যুবদলের বিক্ষোভ মিছিল

আমিরুল ইসলাম ও সানাউল হক তন্ময়ের নেতৃত্বে মাগুরায় যুবদলের বিক্ষোভ মিছিল

আমিরুল ইসলাম ও সানাউল হক তন্ময়ের নেতৃত্বে মাগুরায় যুবদলের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের কথিত দেশবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল সাড়ে ৫টায় মাগুরা শহরের ভায়না মোড় থেকে মিছিলটি শুরু হয়। জেলা যুবদলের সহ-সভাপতি আমিরুল ইসলাম ও জেলা যুবদলের সদস্য সানাউল হক তন্ময়ের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের প্রতিবাদ ও অবস্থান তুলে ধরেন।
 

মিছিলে মাগুরা জেলা ও পৌর যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি আমিরুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সানাউল হক তন্ময়, পৌর যুবদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটনউজ্জামান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম ইমনসহ যুবদল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল।
 

সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে যুবদল অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকবে। তারা দেশবিরোধী কর্মকাণ্ড রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মাগুরা জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। নেতৃবৃন্দ জানান, গণতন্ত্র ও জাতীয় স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের সাংগঠনিক কর্মসূচি অব্যাহত |

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা প্রতিনিধি: