বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজের ছবি দেখে নিজেকেই চড় মারতে চান অক্ষয় কুমার

নিজের ছবি দেখে নিজেকেই চড় মারতে চান অক্ষয় কুমার

নিজের ছবি দেখে নিজেকেই চড় মারতে চান অক্ষয় কুমার

বলিউডে দীর্ঘ ৩৫ বছর পার করে ফেলেছেন অভিনেতা অক্ষয় কুমার। ১৯৯১ সালে ‘সৌগন্ধ’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করা এই অভিনেতা এক সময় বলিউডের সর্বোচ্চ উপার্জনকারী তারকাদের একজন ছিলেন।

তবে সাম্প্রতিক সময়ে তার বেশ কিছু ছবি বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পুরনো দিনের কাজের কথা মনে করে তিনি বলেন, দশকের পর দশক ধরে কাজ করার পর যখন আমি নিজের পুরনো সিনেমাগুলো দেখতাম, তখন নিজেকে একটা চড় মারতে ইচ্ছে করত। কারণ, শুরুর দিকে আমি শুধু অ্যাকশন চরিত্রেই অভিনয় করতাম এবং কেউ ভাবতই না যে আমি অন্য কিছু করতে পারি।

 

এই একঘেয়েমি ভাঙতেই অক্ষয় নিজেকে বদলে ফেলার সিদ্ধান্ত নেন।

এরপর তিনি একে একে ‘ধারকান’, ‘হেরাফেরি’, ‘মুঝসে শাদি কারোগি’, ‘টয়লেট : এক প্রেম কথা’ ও ‘প্যাডম্যান’-এর মতো ভিন্নধর্মী ও সামাজিক সচেতনতামূলক ছবিতে অভিনয় করে দারুণ সফল হন।

 

অক্ষয় জানিয়েছেন, মা অরুণা ভাটিয়ার মৃত্যুর পর থেকেই তার সময়টা ভালো যাচ্ছে না। অন্যদিকে, ইন্ডাস্ট্রির অনেকের মতে, অক্ষয় এখন অভিনেতার চেয়ে ব্যবসায়ী বেশি এবং ছবির লাভ-ক্ষতি নিয়ে তার তেমন মাথাব্যথা নেই। তবে এত কিছুর পরও এই অভিনেতার মনে রয়ে গেছে এক বড় আক্ষেপ।

সিনেমায় আসার মূল কারণ নিয়ে খোলাখুলি কথা বলেছেন অক্ষয়। তিনি জানান, মূলত টাকা রোজগার করতেই তিনি সিনেমা ইন্ডাস্ট্রিতে এসেছিলেন। তবে ক্যারিয়ার এতটা দীর্ঘ হবে, তা তিনি ভাবেননি। তিনি বলেন, ‘আশা করি আরো অন্তত পাঁচ বছর কাজ করব। সত্যি বলতে, মৃত্যুর পাঁচ মিনিট আগে পর্যন্ত আমি কাজ করে যেতে চাই।

 


অক্ষয় ভক্তদের জন্য সুখবর হলো, শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। অ্যাকশন ও কমেডি ঘরানার এই বহুল প্রতীক্ষিত ছবিটি আগামী ২৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।