সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বাঘারপাড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বাঘারপাড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বাঘারপাড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

যশোরের বাঘারপাড়ায় সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাঘারপাড়া উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে সমাবেশস্থলে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের প্রতিবাদ জানান।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে এবং আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
 

সমাবেশে সভাপতিত্ব করেন বাঘারপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লাভলুর রহমান। তিনি নেতাকর্মীদের সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৌখিন, হুমায়ুন কবির, খালিদ হাসান, তুষার, আলিম, জাকারিয়াসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন। শহিদুল ইসলাম যশোর বাঘারপাড়া প্রতিনিধি।