মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড স্ট্যান্ড, সারা বাংলাদেশে দ্বিতীয় মাওলানা মোবাশশির হোসাইন

খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড স্ট্যান্ড, সারা বাংলাদেশে দ্বিতীয় মাওলানা মোবাশশির হোসাইন

খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড স্ট্যান্ড, সারা বাংলাদেশে দ্বিতীয় মাওলানা মোবাশশির হোসাইন

সাতক্ষীরা সদর উপজেলার খানপুরে আনন্দের বন্যা বইছে। দক্ষিণবঙ্গের প্রখ্যাত শাহ সুফি পীর আলহাজ্ব আবুল হাসান হুজুরের ছোট সাহেবজাদা, বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা আবু জাফর মো. মোবাশশির হোসাইন কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।
তিনি দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম ও দ্বীনি শিক্ষার প্রতি গভীর অনুরাগের মাধ্যমে দারুস সুন্নাহ শর্শিনা আলিয়া কামিল মাদ্রাসার কামিল হাদিস বিভাগ শেষ পর্বে এ প্লাস (A+) ফলাফল অর্জন করেছেন। একই সঙ্গে তিনি বোর্ড স্ট্যান্ড করে সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে অনন্য গৌরব অর্জন করেছেন।
মাওলানা মোবাশশির হোসাইনের এই অসাধারণ সাফল্যে তার পরিবার, শিক্ষক-শিক্ষার্থী, ভক্ত-অনুরাগী ও এলাকাবাসীর মাঝে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। অনেকেই তার এই অর্জনকে খানপুর তথা সাতক্ষীরার জন্য একটি গৌরবময় অধ্যায় হিসেবে দেখছেন।
 

তার এই সাফল্য ভবিষ্যতে দ্বীনি শিক্ষা, সমাজসেবা ও মানুষের কল্যাণে আরও বড় ভূমিকা রাখার পথ সুগম করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সকলের দোয়া—আল্লাহ তায়ালা যেন তাকে ইলমে দ্বীনের খেদমতে কবুল করেন, তার মাধ্যমে হুজুরের অসমাপ্ত কাজগুলো পূর্ণ করার তাওফিক দান করেন এবং তাকে নেক হায়াত ও আরও সফলতা দান করেন। আমিন 

আবু জাফর নিজস্ব প্রতিবেদক: