শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় ১৮০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার।

কসবায় ১৮০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার।

কসবায় ১৮০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে ১৮০ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কসবা উপজেলার কুটি ইউনিয়নের কালামুড়িয়া গ্রামে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের পূর্ব পাশে তাওছিয়া স্টোরের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি গাড়ি তল্লাশি করে ১৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানকালে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সিলনা গ্রামের বাসিন্দা ইবাদুল ইসলাম (৪৯)কে গ্রেফতার করা হয়। তিনি আজাহার আলী মোল্লার ছেলে।

অভিযানে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে ১৮০ কেজি গাঁজা, একটি মিটসুবিশি আউটল্যান্ডার গাড়ি এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কসবা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. তায়রিফুল ইসলাম।

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম