আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির ৩৯তম জন্মদিন উপলক্ষে মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ সন্ধ্যায় মাগুরা শহরের পূর্বাশা হলের পাশে মোহামেডানের চায়ের দোকানে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থক ও মেসি ভক্তরা অংশগ্রহণ করবেন।
আয়োজক সূত্রে জানা যায়, মোহামেডান দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের একজন নিবেদিতপ্রাণ সমর্থক। প্রতি বিশ্বকাপেই তিনি বিভিন্ন আয়োজনের মাধ্যমে আর্জেন্টিনা দলের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে থাকেন। তারই ধারাবাহিকতায় এবারও মেসির জন্মদিন উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, প্রিয় ফুটবল তারকার জন্মদিনকে ঘিরে আনন্দ ভাগাভাগি করা এবং ভক্তদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং আড্ডার মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করা হবে।
সব আর্জেন্টিনা সমর্থক ও মেসি ভক্তদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, Lionel Messi ১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোসারিও শহরে জন্মগ্রহণ করেন।
মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা প্রতিনিধি:
