সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সারাদেশের ন্যায় রাজবাড়ীতেও ওয়ালটন প্লাজা রাজবাড়ী শাখার উদ্যোগে অসহায়, গরিব ও দুস্থ মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ভবদিয়া আবুল হোসেন ফুটবল মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।

ক্যাম্পে ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. কমল কুমার দাস রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। এছাড়াও শিশু রোগ, চর্ম ও যৌন রোগসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের পরামর্শ ও চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাসেবা গ্রহণ শেষে রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা রাজবাড়ী শাখার ম্যানেজার মো. মনিরুল ইসলাম মনির, সার্ভিস পয়েন্ট ম্যানেজার এ.এইচ.এম. হারুন-আল-ফারুক, ডেপুটি ম্যানেজার হিরু ভৌমিক, এক্সিকিউটিভ সোহাগ ইসলাম, মো. সাইমান ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবাগ্রহীতারা। তারা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি