সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আইনশৃঙ্খলা রক্ষায় অবদান, পুরস্কৃত শার্শা থানার এসআই আশীষ কনস্টেবল মো. ফজলুল হক

আইনশৃঙ্খলা রক্ষায় পুরস্কৃত শার্শা থানার দুই পুলিশ সদস্য


আইনশৃঙ্খলা রক্ষায় অবদান, পুরস্কৃত শার্শা থানার এসআই আশীষ কনস্টেবল মো. ফজলুল হক

মাদক উদ্ধার, চোরাচালান প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় পুরস্কৃত হয়েছেন যশোরের শার্শা থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) আশীষ সরকার ও কনস্টেবল মো. ফজলুল হক (ফজলু)।

গত বুধবার (২৮ অক্টোবর) যশোর জেলা পুলিশ লাইনসে অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত জুন মাসের শেষ দিকে শার্শা থানায় সেকেন্ড অফিসার হিসেবে যোগদান করেন এসআই আশীষ সরকার। দায়িত্ব পালনে দক্ষতা ও কাজের স্বীকৃতিস্বরূপ এর আগেও গত জুলাই মাসে বিশেষ পুরস্কার পান তিনি। মাদক উদ্ধার, চোরাচালান প্রতিরোধ এবং অপরাধ নিয়ন্ত্রণে তার সক্রিয় ভূমিকা প্রশংসিত হয়েছে।

অন্যদিকে, কনস্টেবল মো. ফজলুল হক (ফজলু) থানার নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন অভিযান পরিচালনায় পুলিশ কর্মকর্তাদের সহযোগিতা করে আসছেন। সহকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন এবং অভিযানে সহযোগিতার ক্ষেত্রে তার ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়েছে।

এ বিষয়ে শার্শা থানার সেকেন্ড অফিসার এসআই আশীষ সরকার বলেন, “এই পুরস্কার দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগাবে। মাদক ও চোরাচালান প্রতিরোধসহ অপরাধ দমনে সর্বোচ্চ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই। আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা নিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে দায়িত্বশীল ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে তাদের এ অর্জন থানার অন্য সদস্যদেরও অনুপ্রাণিত করবে। মাদক ও চোরাচালান প্রতিরোধসহ অপরাধ নিয়ন্ত্রণে শার্শা থানা পুলিশ পেশাদারত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। এ কার্যক্রম আরও জোরদার করতে সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।”

পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা মনে করছেন, ভালো কাজের স্বীকৃতি পুলিশ সদস্যদের কর্মস্পৃহা বাড়ানোর পাশাপাশি অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

বেনাপোল (যশোর) প্রতিনিধি