সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে নববধূর মৃত্যু: সিলিং ফ্যান থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

শ্রীপুরে নববধূর মৃত্যু: সিলিং ফ্যান থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

শ্রীপুরে নববধূর মৃত্যু: সিলিং ফ্যান থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর গ্রামে মরিয়ম (২০) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ ২৫ জুন (বৃহস্পতিবার) বেলা ১২টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

​নিহত মরিয়ম উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা দক্ষিণপাড়া গ্রামের রাজু শেখের স্ত্রী এবং ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন গ্রামের মো. ময়েন উদ্দিন শেখের ছোট মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, ছয় মাস আগে পারিবারিকভাবেই তাদের বিবাহ সম্পন্ন হয়েছিল। নিহত মরিয়মের স্বামী রাজু শেখ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরী করেন, আজ সকালে মোবাইলে তার স্বামী রাজুর সাথে ঝগড়া হয় বলে জানা গেছে।

​স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুরে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে মরিয়মকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (দারিয়াপুর) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


​এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের প্রাথমিক তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে। ঘটনার আসল রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। 

মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি