সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন যুব বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও জামায়াত মনোনীত সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আলমগীর হোসাইন, উপজেলা যুব বিভাগের সভাপতি ইব্রাহিম আলী সরকার, সেক্রেটারি সামিউল ইসলাম নয়ন, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি জসিম উদ্দিন ও সেক্রেটারি নুরুজ্জামানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা সমাজ থেকে মাদকের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি, তরুণদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 

মো: শাহিন মিয়া, গাইবান্ধা, সুন্দরগঞ্জ :