ব্রাহ্মণবাড়িয়ার কসবায় র্যাব-৯-এর অভিযানে প্রায় ৭২ লাখ ৩৯ হাজার টাকার ভারতীয় শাড়িসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় শাড়ি বহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ জুন ২০২৬) ভোর ৫টা ৪০ মিনিটে কসবা থানাধীন কসবা পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়কে অভিযান পরিচালনা করে র্যাব-৯, সিলেট সিপিসি-১-এর একটি দল।
অভিযানে আটকরা হলেন জাহিদ হোসেন (২৬), পিতা- আলমগীর হোসেন, গ্রামের বাড়ি কায়েমপুর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া এবং মঈন সরকার (২৫), পিতা- আব্দুর রাজ্জাক, গ্রাম- শশিদল, থানা- ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা।
র্যাব তাদের হেফাজত থেকে ১ হাজার ৯০৫ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ৭২ লাখ ৩৯ হাজার টাকা। এছাড়া শাড়ি পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা।
এ ঘটনায় কসবা থানায় মামলা নং-৪৪, তারিখ: ২৬ জুন ২০২৬ দায়ের করা হয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(বি) ধারায় রুজু করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম
