সাতক্ষীরার তালা উপজেলার ২ নং নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি বহুমুখী সংঘের উদ্যোগে এবং রাকিব অটো রাইস মিল ও হাসিব অটো রাইস মিলের সৌজন্যে ২ নম্বর নগরঘাটা ইউনিয়ন ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ১৭ ও ১৮ তম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ম্যাচগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ ইবাদুল ইসলাম, স্বত্বাধিকারী, রাকিব অটো রাইস মিল ও হাসিব অটো রাইস মিল এবং বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক। তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন তরুণদের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠাবাড়ি বহুমুখী সংঘের সভাপতি এস. এম. লিয়াকত আলী সরদার। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী, খেলোয়াড় ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
দিনের প্রথম ম্যাচে ৭ ও ৮ নম্বর ওয়ার্ড মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ৭ নম্বর ওয়ার্ড ২-১ গোলের ব্যবধানে ৮ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে বিজয় অর্জন করে।
একই দিনের দ্বিতীয় ম্যাচে ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের মধ্যকার খেলায় ৪ নম্বর ওয়ার্ড দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ৪-১ গোলের বড় ব্যবধানে ৩ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে।
আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করাই এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য।
সাতক্ষীরা, তালা প্রতিনিধি:
