শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে জেলেনস্কি

শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে জেলেনস্কি

শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে জেলেনস্কি

শান্তি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া, রাশিয়া ও ইউক্রেন শান্তি চুক্তির খুবই কাছাকাছি পৌঁছেছে বলে দাবি করেছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে নিযুক্ত মার্কিন দূত ম্যাথিউ হুইটেকার।একদিকে শান্তি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে গেলেও, অন্যদিকে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত এক সপ্তাহে রুশ বেসামরিক স্থাপনায় ইউক্রেনের হামলার জবাবে তারা পাঁচ দফায় ইউক্রেনের সামরিক- শিল্প কেন্দ্র, জ্বালানি স্থাপনা, সামরিক পরিবহন নেটওয়ার্ক ও দূর-পাল্লার ড্রোন তৈরির কারখানায় আঘাত হেনেছে।
এসময় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঁচটি নেপচুন ক্রুজ ক্ষেপণাস্ত্র, একটি মার্কিন নির্মিত হিমার্স রকেট এবং মোট ১ হাজার ১২০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করে বলে দাবি করেছে। কৃষ্ণসাগরে নৌবহরও সাতটি ইউক্রেনীয় মানববিহীন নৌকা ধ্বংসের দাবি করে রুশ সেনারা।
 
ইউক্রেন জানায়, তারা রাশিয়ার দক্ষিণাঞ্চলের ক্রাসনোদার এলাকায় একটি বন্দর এবং সামারায় একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। একইদিনে ফ্রন্টলাইনে ১০৬টি সংঘর্ষ হয়, যার মধ্যে পোকরোভস্কমুখী লড়াই সবচেয়ে ভয়াবহ ছিল।