বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়ার আবাসিক এলাকায় গরুর খামারের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের নির্দেশ উপেক্ষার অভিযোগ

কুষ্টিয়ার আবাসিক এলাকায় গরুর খামারের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের নির্দেশ উপেক্ষার অভিযোগ

কুষ্টিয়ার আবাসিক এলাকায় গরুর খামারের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের নির্দেশ উপেক্ষার অভিযোগ

কুষ্টিয়া সদর উপজেলার ৭নং ওয়ার্ড কালিশংকরপুর কশাইপাড়া এলাকার একটি আবাসিক অঞ্চলে পরিচালিত গরুর খামারের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, মোঃ আশরাফ শেখ পরিচালিত ওই গরুর খামারের গোবর ও বর্জ্যের দুর্গন্ধে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে।

স্থানীয়দের দাবি, খামারটির পাশেই একটি বড় মাদরাসা, মসজিদ ও এতিমখানা রয়েছে। দুর্গন্ধের কারণে শিক্ষার্থী, মুসল্লি ও পথচারীদের নাক-মুখ ঢেকে চলাচল করতে হচ্ছে। এছাড়া ড্রেনে জমে থাকা গোবর ও বর্জ্যের কারণে পরিবেশের পাশাপাশি জনস্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব পড়ছে বলে অভিযোগ করেছেন তারা।

এলাকাবাসীর আরও অভিযোগ, বিষয়টি নিয়ে প্রতিবাদ বা আপত্তি জানাতে গেলে খামার কর্তৃপক্ষের পক্ষ থেকে ভয়ভীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের হুমকি দেওয়া হয়।

জানা যায়, এ বিষয়ে একাধিকবার কুষ্টিয়া পৌরসভা ও পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দাখিল করা হয়। পরবর্তীতে গত ৭ এপ্রিল ২০২৬ তারিখে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিকে এক মাসের মধ্যে অন্যত্র স্থানান্তরের নির্দেশ প্রদান করা হয়।

এরই ধারাবাহিকতায় ১০ মে ২০২৬ তারিখে সরেজমিনে পরিদর্শন করলে দেখা যায়, খামারটি পূর্বের স্থানেই কার্যক্রম পরিচালনা করছে। অভিযোগ রয়েছে, পরিবেশ অধিদপ্তরের সিদ্ধান্ত একাধিকবার জানানো হলেও খামার কর্তৃপক্ষ নির্দেশনা অমান্য করে এখনো একই স্থানে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এলাকাবাসীর দাবি, পরিবেশ অধিদপ্তর থেকে চিঠি ও নির্দেশনা জারি হলেও তা কার্যকর করতে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণ অব্যাহত রয়েছে এবং এলাকার মানুষ স্বাস্থ্যঝুঁকির মধ্যে বসবাস করতে বাধ্য হচ্ছেন।

এ বিষয়ে এলাকাবাসী দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, আবাসিক এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে খামারটি স্থানান্তর অথবা কার্যক্রম বন্ধ করা হোক। 

কুষ্টিয়া প্রতিনিধি , মীর রকিবুল ইসলাম