সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরগঞ্জে দুর্ঘটনায় আহত ব্যক্তিকে আল খিদমাহ ফাউন্ডেশনের খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান

সুন্দরগঞ্জে দুর্ঘটনায় আহত ব্যক্তিকে আল খিদমাহ ফাউন্ডেশনের খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান

সুন্দরগঞ্জে দুর্ঘটনায় আহত ব্যক্তিকে আল খিদমাহ ফাউন্ডেশনের খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুর্ঘটনায় আহত সাইফুল ইসলামের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন 'আল খিদমাহ ফাউন্ডেশন'। সংগঠনটির মানবিক কার্যক্রমের আওতায় তাকে এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও চিকিৎসা সহায়তার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের নিজ বাড়িতে গিয়ে আল খিদমাহ ফাউন্ডেশনের প্রতিনিধিরা সাইফুল ইসলামের বাবার হাতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন। এ সময় তারা সাইফুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

সাইফুল ইসলাম ওই গ্রামের ফয়জার রহমানের ছেলে। তিনি ট্রাক্টরের শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রায় এক মাস আগে ট্রাক্টর দুর্ঘটনায় তার ডান হাত ও ডান পা ভেঙে যায়। এছাড়া কোমরেও গুরুতর আঘাত পান। বর্তমানে চিকিৎসকের পরামর্শে তিনি বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

আল খিদমাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সাইফুল ইসলামের পরিবারের জন্য এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়। সহায়তার মধ্যে ছিল ৩৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, সাড়ে ৩ কেজি মাছ, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি ডিটারজেন্ট, ২০০ মিলিলিটার সরিষার তেল, সাবানসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। পাশাপাশি তার চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য নগদ অর্থও প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আল খিদমাহ ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা মো. সোলাইমান মিয়া, সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শামীম সরকার শাহীন, কোষাধ্যক্ষ মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আল আমিন আকন্দ, সমাজসেবা সম্পাদক মো. ফারুক মিয়া, সহকারী কোষাধ্যক্ষ লাভলু রহমান, সহকারী কোষাধ্যক্ষ মো. মমিমুল ইসলাম, সদস্য মো. নুরুজ্জামান মিয়া ও মো. সজীব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আল খিদমাহ ফাউন্ডেশনের সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, ‘মানুষের পাশে দাঁড়ানোই আল খিদমাহ ফাউন্ডেশনের মূল লক্ষ্য। আজকের এই সহায়তার মাধ্যমে আমাদের মানবিক কার্যক্রমের সূচনা হলো। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকব।’

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শামীম সরকার শাহীন বলেন, ‘এটি আমাদের প্রথম মানবিক উদ্যোগ। আমরা চাই সমাজের সামর্থ্যবান মানুষও এ ধরনের সেবামূলক কাজে এগিয়ে আসুন। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে ধারাবাহিকভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে।’ 

গাইবান্ধা প্রতিনিধি