বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরায় নারী জেলা প্রশাসককে নিয়ে জাতীয় সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধন

সাতক্ষীরায় নারী জেলা প্রশাসককে নিয়ে জাতীয় সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধন

সাতক্ষীরায় নারী জেলা প্রশাসককে নিয়ে জাতীয় সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় জাতীয়তাবাদী  মহিলা দলের মানববন্ধন

সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে জাতীয় সংসদে করা কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে সাতক্ষীরার তালা উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল। শনিবার (২৮ জুন) দুপুরে তালা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মেহেরুন্নেছা মিনি-র নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের মহিলা দলের নেত্রী-কর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং নারী জেলা প্রশাসকের প্রতি অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
 

বক্তারা বলেন, একজন নারী প্রশাসনিক কর্মকর্তাকে নিয়ে জাতীয় সংসদের মতো সর্বোচ্চ আইনসভায় কটূক্তিমূলক বক্তব্য শুধু ব্যক্তিকে নয়, সমগ্র নারী সমাজকে অপমান করেছে। একজন সরকারি কর্মকর্তার মর্যাদা ও সম্মান রক্ষায় সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তারা বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও ব্যক্তিগত আক্রমণ, কুরুচিপূর্ণ মন্তব্য কিংবা নারীর মর্যাদা ক্ষুণ্ন করে এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, নারীরা আজ রাষ্ট্র পরিচালনা, প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাই নারীদের সম্মানহানিকর বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান তারা। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
 

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত নেত্রীবৃন্দ বলেন, নারীর সম্মান ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যে কোনো ধরনের নারী বিদ্বেষী বক্তব্যের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
মানববন্ধনে তালা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রী-কর্মীসহ বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়। 

সাতক্ষীরা, তালা প্রতিনিধি :