সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঘোড়াঘাটে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২

ঘোড়াঘাটে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২

ঘোড়াঘাটে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১ নং বুলাকিপুর ইউনিয়নের মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে মো. কামরুল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই কৃষক আহত হয়েছেন।

সোমবার (১৯ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড চন্ডিদাসপুর হরিপুর গ্রামের মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মো. কামরুল উপজেলার বলগাড়ী চন্ডিদাসপুর গ্রামের বাসিন্দা। তিনি মো. দিলদার রহমানের ছেলে।
আহতরা হলেন, মো. ইনসান আলীর ছেলে মো: নূরনবী  ও মো. হায়দায় আলীর ছেলে মো. গোলজার রহমান।

স্থানীয় ইউপি সদস্য মো. ময়নুল ইসলাম জানান, সকালে কৃষিকাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও দুইজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। বর্তমানে তাদের তেল মালিশসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। বজ্রপাতের সময় মাঠে কাজ না করার বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। 

রাফছানজানী শুভ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: