বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সাফল্য: উদ্ধার ২৩টি মোবাইল ফোন ও ৪৫ হাজার টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেন

সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সাফল্য: উদ্ধার ২৩টি মোবাইল ফোন ও ৪৫ হাজার টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেন

সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সাফল্য: উদ্ধার ২৩টি মোবাইল ফোন ও ৪৫ হাজার টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেন

সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তৎপরতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ২৩টি মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎ হওয়া বিকাশের ৪৫ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
 

পুলিশ শুত্রে জানা যায়, জুন মাসজুড়ে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ব্র্যান্ডের হারিয়ে যাওয়া ২৩টি মোবাইল ফোন উদ্ধার করেন। একইসঙ্গে প্রতারণার শিকার ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বিকাশের মাধ্যমে হাতিয়ে নেওয়া মোট ৪৫ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হন।
সোমবার (২৯ জুন ২০২৬) সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ প্রকৃত মালিকদের হাতে তুলে দেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক, পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
 

এ সময় পুলিশ সুপার উপস্থিত সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি মোবাইল ফোনসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান এবং সাইবার প্রতারণা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার বলেন, সাধারণ মানুষের জানমাল ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সাইবার অপরাধ দমন ও হারিয়ে যাওয়া ডিভাইস উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।