সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হিলিতে ১০ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

হিলিতে ১০ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

হিলিতে ১০ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দিনাজপুরের হিলিতে খাওয়ার প্রলোভন দেখিয়ে ১০ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাজ্জাদ হোসেন নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে ঘটনাটি এলাকায় জানাজানি হলে অভিযুক্ত সাজ্জাদ হোসেন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে হাকিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে এবং ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এর আগে, গত রোববার (২৯ জুন) দুপুর আড়াইটার দিকে হিলি পৌর এলাকার বৈগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করে। রোববার দুপুরে মাদরাসা থেকে বাসায় যাচ্ছিল শিশুটি। পথে প্রতিবেশী সাজ্জাদ হোসেন তাকে খাবারের প্রলোভন দেখিয়ে তার বাসায় ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে মাদরাসা কর্তৃপক্ষ দেরির কারণ জানতে চাইলে শিশুটি চুপ থাকে। তবে একই মাদরাসায় পড়া এক শিশু ঘটনাটি মাদরাসা কর্তৃপক্ষকে বলে। পরবর্তীতে কর্তৃপক্ষ কতৃপক্ষ তার পরিবারকে জানায়।

ফারহান ইসলাম হিলি ও পাঁচবিবি প্রতিনিধি :