সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঠাকুরগাঁওয়ের হরিপুরে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ের হরিপুরে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ের হরিপুরে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন করের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সহকারী অধ্যাপক মো. জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর বলেন, "বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে আমাদের কৃষি খাত। এই পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করতে হলে সনাতন পদ্ধতি থেকে বের হয়ে কৃষকদের মাঝে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির বিস্তার ঘটাতে হবে। এই মেলা স্থানীয় কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই চাষাবাদে পথ দেখাবে।"

এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, কৃষক-কৃষাণী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এ মেলায় জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি, আধুনিক কৃষিযন্ত্র, উন্নত জাতের ফসল, সেচ ব্যবস্থাপনা এবং কৃষি উদ্ভাবন বিষয়ে বিভিন্ন স্টল প্রদর্শন করা হচ্ছে। 

সাগর হোসেন ফিরোজ
ঠাকুরগাঁও প্রতিনিধি: