জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঘোষিত নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে নজরুল বর্ষের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উদ্বোধনের অংশ হিসেবে স্মারক ও নজরুল বর্ষের লোগো উন্মোচন করা হয়। একই সঙ্গে জাতীয় কবির জীবন, সাহিত্য ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
মাগুরার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ইমতিয়াজ হোসেন, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মাগুরা পৌর বিএনপির আহবায়ক মাসুদ হাসান খান কিজিলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য, মানবতা ও বিদ্রোহী আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নজরুল বর্ষের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি
