বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাণীনগরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে বীজ-সার ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ

রাণীনগরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে বীজ-সার ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ

রাণীনগরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে বীজ-সার ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ

২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে নওগাঁর রাণীনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শাকসবজি, রোপা আমন ও মরিচ ফসলের বীজ, রাসায়নিক সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ জুলাই ২০২৬) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম (রেজু)।
 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে শাকসবজি, রোপা আমন ও মরিচের বীজ, রাসায়নিক সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি লেবু ও বিভিন্ন বৃক্ষের চারা, জৈব সার এবং অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। এছাড়া পেঁয়াজ সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিনও প্রদান করা হয়।
 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, ফসলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষিকে আরও লাভজনক ও টেকসই করার লক্ষ্যেই এসব সহায়তা প্রদান করা হচ্ছে। 

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি: