বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ক্ষেতলালে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল এক বছরের শিশুর

ক্ষেতলালে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল এক বছরের শিশুর

ক্ষেতলালে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল এক বছরের শিশুর

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সুবর্ণা বালা বর্মন (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকালে উপজেলার পাঁচুইল মৃধাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সুবর্ণা বালা বর্মন উপজেলার দৌতলপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা সুপদ চন্দ্র বর্মনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে শিশুটির মা আশমুনি মেয়েকে নিয়ে উপজেলার পাঁচুইল মৃধাপাড়া গ্রামে তার বাবার বাড়িতে যান। সেখানে পরিবারের সদস্যদের ব্যস্ততার সুযোগে একপর্যায়ে সুবর্ণা সবার 

অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়।
কিছুক্ষণ পর শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
 

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে আসে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
এদিকে বর্ষা মৌসুমে বাড়ির আশপাশের পুকুর, ডোবা ও অন্যান্য জলাশয়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা। বিশেষজ্ঞদের মতে, শিশুদের এক মুহূর্তের অসতর্কতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। 

মো:সুমন মন্ডল,জয়পুরহাট প্রতিনিধি: