রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোট দিতে এসে প্রার্থীদের যে পরামর্শ দিলেন শাহেদ আলী

ভোট দিতে এসে প্রার্থীদের যে পরামর্শ দিলেন শাহেদ আলী

ভোট দিতে এসে প্রার্থীদের যে পরামর্শ দিলেন শাহেদ আলী


নির্বাচনকে ব্যক্তি-স্বার্থের ঊর্ধ্বে রেখে সংগঠনের উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন অভিনেতা শাহেদ আলী। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে প্রার্থীদের এই পরামর্শ দেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‌‘সমিতির নির্বাচন মূলত সংগঠনের স্বার্থে হওয়া উচিত, কোনো ব্যক্তি-স্বার্থকে কেন্দ্র করে নয়। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে দেখা যায়, ব্যক্তি-স্বার্থই নির্বাচনের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। কারণ, একজন ব্যক্তি এককভাবে যে পরিচিতি বা গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেন না, সংগঠনের দায়িত্বশীল পদে অধিষ্ঠিত হলে সেই গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায়।’

তিনি আরও বলেন, ‘একজন সংগঠনের দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও সামাজিক পরিমণ্ডলে তার গুরুত্ব বৃদ্ধি পায়। বিভিন্ন সভা, সেমিনার ও অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয় এবং তার ব্যক্তিগত পরিচিতি ও প্রভাবও বাড়ে। কিন্তু যদি এই পদকে শুধুমাত্র ব্যক্তিগত মর্যাদা বা সুবিধা অর্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়, তাহলে সংগঠনের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হয়।’