বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) রাঙামাটি ইউনিটের জুলাই মাসের সাধারণ মাসিক সভা অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। ০৩ জুলাই ২০২৬ (শুক্রবার) রাঙামাটি ইউনিট কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় ইউনিটের সেবামূলক কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং আগামী মাসের বিভিন্ন পরিকল্পিত মানবিক উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
যুব রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের প্রশাসন, সংগঠন ও নিয়োগ বিভাগের প্রধান মো. নুরুল আমিন জুবায়েদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান মো. জাহাঙ্গীর আলম।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ ও সহ-শিক্ষা কার্যক্রম বিভাগের প্রধান মো. শাকিল, আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উপ-প্রধান সকিনা আক্তার শুবনূর এবং স্বাস্থ্যসেবা বিভাগের প্রধান মো. আব্দুল্লাহ সহ ইউনিটের অন্যান্য যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।সভায় স্বেচ্ছাসেবকদের দক্ষতা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে রেড ক্রিসেন্ট যুব-এর মূলনীতি এবং আচরণবিধি (CoC) নিয়ে একটি পুনর্বিবেচনামূলক সেশন পরিচালনা করা হয়।
এছাড়া সংগঠনের মাঠপর্যায়ের কাজে গতিশীলতা আনয়নের লক্ষ্যে সক্রিয় স্বেচ্ছাসেবকদের মাঝে আনুষ্ঠানিকভবে প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ করা হয়।বক্তারা বলেন, মানবতার সেবায় যুব রেড ক্রিসেন্টের এই যৌথ যাত্রা আগামীতে রাঙামাটি জেলায় আরও শক্তিশালী ও গতিশীল ভূমিকা রাখবে। সব স্বেচ্ছাসেবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি অত্যন্ত গঠনমূলক ও প্রাণবন্ত হয়ে ওঠে। আগামী দিনের মানবিক কার্যক্রমগুলোকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
রাঙামাটি জেলা প্রতিনিধি: মোঃ কামরুল ইসলাম,
