বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাইবার অপরাধ দমনে মাগুরা পুলিশের সাফল্য, উদ্ধার হওয়া ৩৫ মোবাইল ও ৫০ হাজার টাকা হস্তান্তর

সাইবার অপরাধ দমনে মাগুরা পুলিশের সাফল্য, উদ্ধার হওয়া ৩৫ মোবাইল ও ৫০ হাজার টাকা হস্তান্তর

সাইবার অপরাধ দমনে মাগুরা পুলিশের সাফল্য, উদ্ধার হওয়া ৩৫ মোবাইল ও ৫০ হাজার টাকা হস্তান্তর

মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ধারাবাহিক তৎপরতায় হারিয়ে যাওয়া ও বিভিন্ন সময়ে সাধারণ ডায়েরি (জিডি)ভুক্ত আইফোনসহ মোট ৩৫টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত আনুমানিক ৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৩৫টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার উদ্ধার হওয়া ৫০ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শহ্ শিবলী সাদিক, সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 

হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং মাগুরা জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। উদ্ধার হওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষের অনুভূতি লক্ষ্য করা যায়।
 

জেলা পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোন ট্র্যাকিং ও অনুসন্ধানের মাধ্যমে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এসব মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে। পাশাপাশি ফেসবুকসংক্রান্ত বিভিন্ন জিডি ও অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং ক্লুলেস হত্যা, ডাকাতি ও চুরি মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারেও ইউনিটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
মাগুরা জেলা পুলিশ জানায়, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সাইবার অপরাধ দমন এবং হারানো মালামাল উদ্ধারে তারা সর্বদা আন্তরিকতার সঙ্গে কাজ করছে। ভবিষ্যতেও জনবান্ধব ও মানবিক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ। 

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি: