বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭ কোটি ৪৪ লাখ টাকায় নির্মিত টিয়ারখালী ২০ শয্যা হাসপাতাল, পাঁচ বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা

১৭ কোটি ৪৪ লাখ টাকায় নির্মিত টিয়ারখালী ২০ শয্যা হাসপাতাল, পাঁচ বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা

১৭ কোটি ৪৪ লাখ টাকায় নির্মিত টিয়ারখালী ২০ শয্যা হাসপাতাল, পাঁচ বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিয়ারখালী ২০ শয্যা হাসপাতাল নির্মাণে ব্যয় হয়েছে ১৭ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা। কিন্তু উদ্বোধনের পাঁচ বছর পার হলেও হাসপাতালটি আজও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। নামে ২০ শয্যা হাসপাতাল হলেও সেখানে একটি শয্যাও নেই। চিকিৎসক, প্রয়োজনীয় জনবল ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাবে হাসপাতালটি কার্যত অচল হয়ে পড়ে আছে।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালের প্রধান ফটক খোলা থাকলেও দোতলা ভবনের কোথাও রোগীর উপস্থিতি নেই। অধিকাংশ কক্ষ ফাঁকা পড়ে রয়েছে এবং ধুলাবালিতে আচ্ছন্ন। এক্স-রে, ইসিজিসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের কোনো কার্যক্রম চোখে পড়েনি। হাসপাতালের একটি কক্ষে একজন নার্স সীমিত পরিসরে কয়েকজন রোগীকে বিনামূল্যে ওষুধ বিতরণ করছেন। তবে নিয়মিত চিকিৎসাসেবা প্রদানের কোনো পরিবেশ সেখানে নেই।
দীর্ঘদিন অব্যবহারে হাসপাতাল ভবনের বিভিন্ন অংশ নষ্ট হতে শুরু করেছে। হাসপাতাল চত্বরে গবাদিপশু চরছে, আর ভবনের সিঁড়িতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ছাগলের মলমূত্র। 

কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালের এমন বেহাল অবস্থা স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে।
স্থানীয়দের দাবি, দ্রুত প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, জনবল ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা হোক, যাতে উপজেলার মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পেতে পারেন।

সোহাগ ইসলাম 
মঠবাড়িয়া - পিরোজপুর