সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় ইয়াবা সেবনের সময় দুজন গ্রেফতার

গাইবান্ধায় ইয়াবা সেবনের সময় দুজন গ্রেফতার

গাইবান্ধায় ইয়াবা সেবনের সময় দুজন গ্রেফতার

গাইবান্ধা সদর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (৪ জুলাই) বিকেলে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া গ্রামের মো. আব্দুর রউফের ছেলে মো. শরীফ মিয়া (২৭) এবং মৃত নয়া মিয়ার ছেলে মোহাম্মদ ফিরোজ (৩০)।

পুলিশ জানায়, শুক্রবার (৩ জুলাই) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া চারমাথা বাজার এলাকায় মাদক ও জুয়াবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় শরীফ মিয়ার মুদি দোকানের ভেতরে ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় ওই দুজনকে গ্রেফতার করা হয়।

গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বলেন, 'গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।'