বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাবিতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপিত

ঢাবিতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপিত

ঢাবিতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপিত


‘প্রতিটি অবদানই গুরুত্বপূর্ণ’ এই প্রতিপাদ্য ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) উদযাপিত হয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫। এ বছরের প্রতিপাদ্য এই ধারণাকে আলোকিত করে যে স্বেচ্ছাসেবকরা ছোট-বড় সব কাজের মাধ্যমে সম্মিলিত কর্মকাণ্ডের সূচনা করেন এবং অর্থপূর্ণ পরিবর্তনের প্রেরণা জাগান।সোমবার (৮ ডিসেম্বর) নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বর্ণাঢ্য আয়োজনে তা অনুষ্ঠিত হয়।


এই অনুষ্ঠানটি যৌথভাবে ভলান্টারি সার্ভিস ওভারসিজ (ভিএসও) বাংলাদেশ, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ (আইডিএমভিএস) এবং ন্যাশনাল ইয়ুথ ফোরাম (এনওয়াইএফ) আয়োজন করে।এতে উন্নয়ন সহযোগী হিসেবে অংশ নেয় গেইন, আইপাস বাংলাদেশ ও ইসলামিক রিলিফ।

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস হলো জাতিসংঘ স্বীকৃত একটি বৈশ্বিক দিবস যা স্বেচ্ছাসেবকদের সম্মান ও নাগরিক সম্পৃক্ততা উন্নয়নের জন্য নিবেদিত। ২০২৫ সালে বাংলাদেশের এই উদযাপন সরকারি সংস্থা, উন্নয়ন সংস্থা, যুব প্ল্যাটফর্ম ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একত্রিত করেছে এই বার্তা জোরালোভাবে তুলে ধরতে যে প্রতিটি অবদানই গুরুত্বপূর্ণ এবং একটি টেকসই ও সমতাভিত্তিক ভবিষ্যৎ গঠনে স্বেচ্ছাসেবকদের অপরিহার্য ভূমিকাকে স্বীকৃতি দিতে।