জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র জাতি বরদাস্ত করবে না। দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, জুলাইয়ে নিহত শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে এবং আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ৩৬ জুলাইকে চিরদিনের জন্য স্মরণীয় করে রাখার উদ্যোগ নিতে হবে।"
এসব কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হুসাইন।
শনিবার (৪ জুলাই) বিকেলে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত গণমিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১১ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত সমাবেশ শেষে নোমানী ময়দান থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু। সঞ্চালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মারুফ কারখী।
মো. সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
