বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ৮ লাখ টাকার ঋণ বিতরণ

মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ৮ লাখ টাকার ঋণ বিতরণ

মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ৮ লাখ টাকার ঋণ বিতরণ

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
রোববার (৬ জুলাই) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), মাগুরার যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার নিশাত আল নায়হান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), মাগুরার উপপরিচালক মো. আরিফুল ইসলাম।
বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সমবায়ভিত্তিক কার্যক্রমের সম্প্রসারণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে বিআরডিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
 

অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, সমবায় সংগঠনের প্রতিনিধি, ক্ষুদ্র উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা শেষে চারজন ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে মোট ৮ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়। এ সময় ঋণগ্রহীতাদের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে এবং ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখার আহ্বান জানান অতিথিরা। 

মো. সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি: