সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোম্পানীগঞ্জে এক দিনে ওয়ারেন্টভূক্তসহ ৮ আসামি গ্রেফতার

কোম্পানীগঞ্জে এক দিনে ওয়ারেন্টভূক্তসহ ৮ আসামি গ্রেফতার

কোম্পানীগঞ্জে এক দিনে  ওয়ারেন্টভূক্তসহ ৮ আসামি গ্রেফতার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক ব্যক্তি এবং মোবাইল কোর্টের আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৬ জুলাই) কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম খানের দিকনির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকারের তত্ত্বাবধানে এসআই পিযুশ চন্দ্র দেবনাথ,পিএসআই অলিউল্লাহ, এএসআই সব্যসাচী দাস ও সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, একজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক করা হয়েছে এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তারকৃতরা হলেন— জাবেদ হোসেন, আশিক, আব্দুল কাহার, সেলিম মিয়া ও আতাউর মিয়া। এছাড়া ১৫১ ধারায় কামরুল ইসলামকে আটক করা হয়। মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত আরও দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, অপরাধ দমন, আদালতের পরোয়ানা তামিল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লিটন মাহমুদ 
কোম্পানীগঞ্জ, সিলেট।