মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাটোরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর বিষপান, আশঙ্কাজনক অবস্থায় রাজশাহীতে ভর্তি

নাটোরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর বিষপান, আশঙ্কাজনক অবস্থায় রাজশাহীতে ভর্তি

নাটোরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর বিষপান, আশঙ্কাজনক অবস্থায় রাজশাহীতে ভর্তি

নাটোরের লালপুর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর বিষপানের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (৬ জুলাই ২০২৬) দুপুরে উপজেলার চরজাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থী রাকিব (১১) উপজেলার চরজাজিরা গ্রামের রফিজের ছেলে এবং ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, ক্লাস চলাকালীন সময় হঠাৎ শ্রেণিকক্ষের ভেতরেই রাকিব বিষপান করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি টের পেয়ে শিক্ষক ও সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য 

কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে একই শ্রেণির এক ছাত্রীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে শোনা গেলেও বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে প্রতিষ্ঠানটির 

প্রধান শিক্ষক মরিয়ম সুলতানা বলেন, “ঘটনার বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আমরা দ্রুত শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। তার চিকিৎসা চলছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।” এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা খোঁজখবর নিচ্ছেন। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। 

নাটোর জেলা প্রতিনিধি মো সোহান সরকার :