বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পল্লী উন্নয়নের অগ্রযাত্রায় কালাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

পল্লী উন্নয়নের অগ্রযাত্রায় কালাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

পল্লী উন্নয়নের অগ্রযাত্রায় কালাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যকে ধারণ করে জয়পুরহাটের কালাই উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), কালাই উপজেলা কার্যালয়ের উদ্যোগে সোমবার (৬ জুলাই) নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা পল্লী উন্নয়ন অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন 

গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসের তাৎপর্য, গ্রামীণ অর্থনীতির বিকাশে পল্লী উন্নয়ন কার্যক্রমের ভূমিকা এবং টেকসই উন্নয়নে সমবায় ও জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা। বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন সমিতির চেয়ারম্যান রেজাউল হক, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ এবং কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির।
এ সময় উপজেলা পল্লী উন্নয়ন অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমিতির সদস্য, সুফলভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

মো. সুমন মণ্ডল, কালাই (জয়পুরহাট):