সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন, মাদক কারবারিদের তিন দিনের আল্টিমেটাম

সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন, মাদক কারবারিদের তিন দিনের আল্টিমেটাম

সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন, মাদক কারবারিদের তিন দিনের আল্টিমেটাম

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী অভিযান ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানের ঘোষণা দেন।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকবিরোধী অভিযানের উদ্যোক্তা ও সাতক্ষীরা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিন। তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে একযোগে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
 

মানববন্ধনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা নেসারুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন, ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আমিরুল ইসলাম, চালতেতলা বাজার সমিতির সহ-সভাপতি মনিরুজ্জামান (মাস্টার) ও ইসমাইল হোসেন, যুবসমাজের প্রতিনিধি মো. গোলাম কবির ও শরিফুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের জনগণ।
 

সভায় বক্তারা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য এক ভয়াবহ অভিশাপ। এর বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সচেতন নাগরিকদেরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
 

সমাপনী বক্তব্যে সভাপতি আব্দুল্লাহ আল আমিন মাদক কারবারিদের উদ্দেশে তিন দিনের আল্টিমেটাম ঘোষণা করেন। তিনি বলেন, আগামী শুক্রবারের মধ্যে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা এলাকা ছেড়ে না গেলে, জুমার নামাজের পর ৫ নম্বর ওয়ার্ডের সব মসজিদ থেকে সচেতন জনসাধারণকে সঙ্গে নিয়ে ব্যাপক মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাকে মাদকমুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। 

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি: