সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়ার উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসারকে কুপিয়ে হত্যা।

ব্রাহ্মণবাড়িয়ার উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসারকে কুপিয়ে হত্যা।

ব্রাহ্মণবাড়িয়ার উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসারকে কুপিয়ে হত্যা।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হামলার শিকার উত্তরা ব্যাংকের গোপিনাথপুর ইউনিয়ন শাখার প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পিংলু পূর্বপাড়া গ্রামের মোঃ নিজাম উদ্দিনের ছেলে।

এর আগে সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর বাজারে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনার পর স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে ঢাকায় চিকিৎসার জন্য নেয়ার পর সেখানে একটি বেসরকারী হাসপাতালে তার মৃত্যু হয়। অভিযোগ উঠেছে গোপীনাথপুর ইউনিয়নের নোয়ামোড়া গ্রামের মোঃ আলী হোসেন (৪৮) তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপায়। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ওই ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম ও অভিযুক্ত আলী হোসেন গোপীনাথপুরে একই বাড়িতে বসবাস করতেন। এছাড়া অভিযুক্ত আলী হোসেন উত্তরা ব্যাংক থেকে ৭/৮ লাখ টাকা লোনও নিয়ে ছিলেন। ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধ কিংবা লোন সংক্রান্ত বিষয় নিয়ে এই হত্যাকান্ড হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতাল ও ঘটনাস্থলে ছুঁটে যায়। গতকাল সোমবার রাত থেকেই পুলিশ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। পূর্ব বিরোধ ও আলী হোসেনের উত্তরা ব্যাংক থেকে ৭/৮ লাখ টাকা লোন নেয়ার বিষয়টি সামনে রেখে তদন্তকাজ চলছে। পলাতক ওই ব্যক্তিকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন।

শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলামম