নাটোর জেলার প্রতিনিধি মোহাম্মদ সোহেল রানা গত ৫ মে ২০২৬ তারিখে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।
পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গত ৫ জুলাই ২০২৬ তারিখে রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তার হার্টে সফলভাবে রিং (স্টেন্ট) পরানো হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে সুস্থ রয়েছেন এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন।
মোহাম্মদ সোহেল রানা জানান, কঠিন এই সময়ে যারা খোঁজখবর নিয়েছেন, পাশে থেকেছেন এবং তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেছেন, তাদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি দেশবাসী, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়-স্বজনের কাছে নিজের পরিপূর্ণ সুস্থতা ও সুস্বাস্থ্যের জন্য দোয়া কামনা করেছেন।
পরিবারের সদস্যরাও তার দ্রুত আরোগ্য কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
