বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ায় র‌্যাবের অভিযানে ১৩৬ বোতল ইস্কাফ উদ্ধার, মাদক কারবারি আটক

বগুড়ায় র‌্যাবের অভিযানে ১৩৬ বোতল ইস্কাফ উদ্ধার, মাদক কারবারি আটক

বগুড়ায় র‌্যাবের অভিযানে ১৩৬ বোতল ইস্কাফ উদ্ধার, মাদক কারবারি আটক

বগুড়া সদর উপজেলার এরুলিয়া হাটখোলা বাজার এলাকায় র‌্যাব-১২-এর মাদকবিরোধী অভিযানে ১৩৬ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ইস্কাফসহ এক সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়।

বুধবার (৮ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি আভিযানিক দল সদর উপজেলার এরুলিয়া হাটখোলা বাজার সংলগ্ন নওগাঁ-বগুড়া চারমাথাগামী সড়কে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে। অভিযান চলাকালে একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইস্কাফ উদ্ধার করা হয় এবং একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মহেশপুর (১ নম্বর ওয়ার্ড) এলাকার মৃত জিল্লুর রহমানের ছেলে ছানাউল একরাম শাওন (৩০)।

র‌্যাব সূত্রে জানা যায়, আটক ব্যক্তি রাজশাহীর শিবগঞ্জ এলাকা থেকে মোটরসাইকেলে করে বিক্রির উদ্দেশ্যে মাদক নিয়ে বগুড়ার দিকে আসছিলেন। এ সময় তার দখলে থাকা ১৩৬ বোতল ইস্কাফ জব্দ করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন অ্যাপাচি আরটিআর-১৫০ মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ডও জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১২ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। 

শাকিল রানা, বগুড়া প্রতিনিধি: