রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অপরাধ করলেই দেশে পাঠিয়ে দিবে ইতালি

অপরাধ করলেই দেশে পাঠিয়ে দিবে ইতালি

অপরাধ করলেই দেশে পাঠিয়ে দিবে ইতালি

অপরাধ করলেই আর ইতালিতে থাকার সুযোগ নেই—এমন কঠোর বার্তা দিতে যাচ্ছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার। বিদেশি দণ্ডপ্রাপ্ত অপরাধীদের নিজ দেশে ফেরত পাঠানো এবং তাদের ইতালীয় নাগরিকত্ব বাতিলের পথ আরও সহজ করতে নতুন একটি খসড়া বিল উত্থাপন করেছে মেলোনির ডানপন্থী দল ব্রাদার্স অব ইতালি।

বুধবার উপস্থাপিত প্রস্তাব অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের যেকোনো দেশের নাগরিক ইতালিতে এক বছরের বেশি কারাদণ্ডে দণ্ডিত হলে, তার সম্মতি থাকুক বা না থাকুক, তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে।

পার্লামেন্টে এক সংবাদ সম্মেলনে ব্রাদার্স অব ইতালির নেতারা জানান, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে এসব প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হবে।

তবে অভিযুক্তরা খুব সীমিত কিছু কারণে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। যেমন—নিজ দেশে ফিরে অমানবিক আচরণ বা মৃত্যুদণ্ডের ঝুঁকিতে পড়ার আশঙ্কা থাকলে।

প্রত্যাবাসিত ব্যক্তিদের ভবিষ্যতে ইতালিতে পুনরায় প্রবেশের অনুমতিও দেওয়া হবে না।

ব্রাদার্স অব ইতালির আইনপ্রণেতা সারা কেলানি বললেন, বিদেশে জন্ম নেওয়া ইতালীয় নাগরিকদের ক্ষেত্রে কোন কোন অপরাধের কারণে নাগরিকত্ব বাতিল করা যাবে, সেই তালিকাও এই প্রস্তাবের মাধ্যমে আরও বিস্তৃত করা হবে।

এদিকে, জোটসঙ্গী লিগ পার্টির আরেকটি প্রস্তাবও ইতালির পার্লামেন্টে আলোচনায় রয়েছে। সেখানে নাগরিকত্ব পাওয়ার শর্ত আরও কঠোর করা এবং ইতালীয় নাগরিকত্ব হারানোর সুযোগ বাড়ানোর কথা বলা হয়েছে।

আগামী বছর ইতালিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা। এর আগে মেলোনির ব্রাদার্স অব ইতালি এবং লিগ—উভয় দলই নতুন উত্থানশীল কট্টর ডানপন্থী অভিবাসনবিরোধী দল ফুতুরো নাজিওনালের চাপের মুখে পড়েছে। বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, দলটি এই দুই দলের ভোটব্যাংক থেকে সমর্থন টানছে।

শরিফুল ইসলাম টগর