রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দীর্ঘদিন পর সচল শিবগঞ্জের হেলিপ্যাড, সংস্কারের পর প্রথম অবতরণ সেনাপ্রধানের

দীর্ঘদিন পর সচল শিবগঞ্জের হেলিপ্যাড, সংস্কারের পর প্রথম অবতরণ সেনাপ্রধানের

দীর্ঘদিন পর সচল শিবগঞ্জের হেলিপ্যাড, সংস্কারের পর প্রথম অবতরণ সেনাপ্রধানের

দীর্ঘদিনের অবহেলা ও অযত্নের পর সংস্কার করা বগুড়ার শিবগঞ্জ উপজেলার নির্ধারিত হেলিপ্যাডে প্রথমবারের মতো অবতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বুধবার (৮ জুলাই ২০২৬) দুপুর ১টা ২০ মিনিটে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনের উদ্দেশ্যে শিবগঞ্জে এসে তিনি সংস্কারকৃত হেলিপ্যাডে অবতরণ করেন। এর মাধ্যমে বহুদিন অকার্যকর হয়ে থাকা হেলিপ্যাডটি আবারও ব্যবহারের আওতায় আসে।

স্থানীয় সূত্র জানায়, শিবগঞ্জ উপজেলায় দীর্ঘদিন আগে হেলিপ্যাডের জন্য স্থান নির্ধারণ করা হলেও বছরের পর বছর সেটি অযত্নে পড়ে ছিল। প্রয়োজনীয় সংস্কারের অভাবে হেলিপ্যাডটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে এবং দীর্ঘ সময় কোনো কার্যক্রম পরিচালিত হয়নি।
পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির উদ্যোগে হেলিপ্যাডটির সংস্কার কাজ সম্পন্ন হয়। সংস্কারের পর সেনাপ্রধানের প্রথম অবতরণের মধ্য দিয়ে হেলিপ্যাডটি পুনরায় কার্যকর ব্যবহারের সূচনা হলো।

স্থানীয়দের মতে, হেলিপ্যাডটি সচল হওয়ায় ভবিষ্যতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সফর, জরুরি সেবা এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় এ স্থাপনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

শাকিল রানা, বগুড়া প্রতিনিধি: