সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানি'র শুভ জন্মদিন

আজ বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানি'র শুভ জন্মদিন

আজ বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানি'র শুভ জন্মদিন

বলিউডের এক উজ্জ্বল নাম, ৮০ ও ৯০ দশকের গ্ল্যামার ও স্টাইল আইকন, ভারতের প্রাক্তন সুন্দরী প্রতিযোগিতার বিজয়িনী — সঙ্গীতা বিজলানিকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা।
মাত্র ১৬ বছর বয়সে মডেলিং জগতে প্রবেশ করেন সঙ্গীতা। নিরমা, পন্ডস-সহ একাধিক জনপ্রিয় বিজ্ঞাপন তাঁকে এনে দেয় বিপুল পরিচিতি। তাঁর ঝলমলে উপস্থিতিতে তিনি পেয়েছিলেন জনপ্রিয় উপাধি— “বিজলি”।

 

১৯৮০ সালে তিনি মিস ইন্ডিয়া ইউনিভার্স খেতাব অর্জন করেন এবং দক্ষিণ কোরিয়ার সিওলে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন। তাঁর পরিধেয় "সেরা জাতীয় পোশাক" (Best National Costume) পুরস্কার পায়, যেটি ডিজাইন করেছিলেন তাঁর মা পুনম বিজলানি।


একটি ফ্যাশন শো-তে র‍্যাম্পে হাঁটার সময় পরিচালক রাজীব রাইয়ের চোখে পড়েন সঙ্গীতা। তিনি উৎসাহ দেন বলিউডে অভিনয়ের। ১৯৮৭ সালে আদিত্য পাঞ্চোলির বিপরীতে কাতিল ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি।
এরপর ত্রিদেব (১৯৮৯), হাথিয়ার, জুর্ম, যোদ্ধা, যুগন্ধর, ইজ্জত, লক্ষ্মণ রেখা-র মতো বহু জনপ্রিয় ছবিতে দুর্দান্ত অভিনয় করেন। জুর্ম ছবির জন্য তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনীত হন। পরিচালনায় ছিলেন মহেশ ভাট, কাহিনি লিখেছিলেন সেলিম খান।

 

তিনি দক্ষিণী তারকা বিষ্ণু বর্ধনের সঙ্গে একটি হিন্দি-কন্নড় দ্বিভাষিক চলচ্চিত্রেও অভিনয় করেন।
১৯৯৬ সালে সঙ্গীতা টেলিভিশনে আসেন চাঁদনী ধারাবাহিকের মাধ্যমে, যেখানে সহ-অভিনেতা ছিলেন শাহবাজ খান।
তিনি নিজে প্রযোজনা করেন কাদের খান অভিনীত জনপ্রিয় হাসির অনুষ্ঠান হাসনা মত (স্টার প্লাস) এবং সামাজিক ধারাবাহিক কিনারে মিলে না (জি টিভি)।


সালমান খানের সঙ্গে তাঁর সম্পর্ক শুরু হয় ১৯৮৬ সালে, যখন তাঁরা দুজনেই মডেলিং করতেন। প্রায় দশ বছর ধরে চলা এই সম্পর্ক নানা সময়ে শিরোনামে থেকেছে।

 

১৯৯৬ সালের ১৪ই নভেম্বর সঙ্গীতা বিয়ে করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনকে। মুম্বাইয়ের তাজমহল হোটেলে হওয়া সেই রাজকীয় বিয়েতে হাজির ছিলেন বলিউড ও ক্রিকেট দুনিয়ার বহু তারকা।
তবে এই বিয়ে ২০১০ সালে ভেঙে যায়। গুঞ্জন ছিল আজহারের সঙ্গে ব্যাডমিন্টন খেলোয়াড় জ্বালা গুট্টার সম্পর্কের কারণেই এই পরিণতি—যদিও জ্বালা নিজে তা অস্বীকার করেন।


অভিনয়, মডেলিং ও ব্যক্তিত্বে নিজস্ব সৌন্দর্য ও স্বকীয়তা নিয়ে সঙ্গীতা বিজলানি এক প্রজন্মের আইকন হয়ে রয়েছেন। আজ তাঁর জন্মদিনে তাঁকে জানাই শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনা।

শুভ জন্মদিন, বিজলি।