শালিখা (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শালিখায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংগীত, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নজরুলের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।