সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা ও সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভা

কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা ও সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভা

কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা ও সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভা



কিশোরগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক বিষয় নিয়ে জেলার দায়িত্বপ্রাপ্ত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী-এর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) কিশোরগঞ্জ জেলা সার্কিট হাউজে আয়োজিত এ মতবিনিময় সভা শেষে তিনি জেলা প্রশাসক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল,  কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর মোল্লা, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি, এডভোকেট মিজানুর রহমান মিজান, কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি শরিফুল ইসলাম শরীফ,যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন সহ কিশোরগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও সার্বিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।

মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের সঙ্গে কথা বলেন।

সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


বদরুজ্জামান ভূঁইয়া সোহাগ 
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি।