নওগাঁর মান্দা উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে ইসমাইল সরদার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এলেঙ্গা মৃধাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল সরদার ওই গ্রামের মৃত তহির সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ইসমাইল সরদার নিজ জমিতে আমন মৌসুমের চাষাবাদের প্রস্তুতি হিসেবে ক্ষেতের আইল বাঁধার কাজ করছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের শিকার হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করতে গিয়ে ঘটনাস্থলেই মৃত অবস্থায় দেখতে পান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
