সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পর্দায় ফিরেই সমালোচিত আলিয়া ভাট

পর্দায় ফিরেই সমালোচিত আলিয়া ভাট

পর্দায় ফিরেই সমালোচিত আলিয়া ভাট

দুই বছর পর ‘আলফা’ সিনেমা নিয়ে রুপালি পর্দায় ফিরেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। যশরাজ স্পাই ইউনিভার্সের এই নতুন সিনেমা পরিচালনা করেছেন শিব রাওয়াইল। উদয় চোপড়া রচিত ‘আলফা’ সিনেমা গত ৩ জুলাই ২ হাজার ৮০০ পর্দায় মুক্তি পেয়েছে। এরপরই কড়া সমালোচনার মুখে পড়ে সিনেমাটি। 

রিভিউ অ্যাগ্রিগেটর ওয়েবসাইট রোটেন টমেটোস ১০ জন চলচ্চিত্র সমালোচকের পর্যালোচনা প্রকাশ করেছে। সমালোচকরা ‘আলফা’ সিনেমাকে স্পাই থ্রিলার, স্পাই অ্যাকশন, অ্যাকশন থ্রিলার অথবা পারিবারিক মেলোড্রামা হিসেবে উল্লেখ করেছেন। সেখানে ২০ শতাংশ ইতিবাচক রিভিউ পাওয়া গেছে। সিনেমাটিকে গড়ে দশে ৪.৯০ রেটিং দিয়েছেন সমালোচকরা। সাধারণ দর্শকরা অন্তর্জালে সিনেমাটিকে ধুয়ে দিয়েছেন। চলুন জেনে নিই, বক্স অফিসে কতটা সাড়া ফেলেছে সিনেমাটি— 

স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘আলফা’ সিনেমা ৬ দিনে ভারতে আয় করেছে ৪৪.৯৫ কোটি রুপি (নিট)। বিদেশে আয় করেছে ২১.৩০ কোটি রুপি (গ্রস)। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৭৪.৮৯ কোটি রুপি (গ্রস), যা বাংলাদেশি মুদ্রায় ৯৬ কোটি ৫১ লাখ টাকা।  

বলি মুভি রিভিউজের তথ্য অনুসারে, ‘আলফা’ সিনেমা মুক্তির প্রথম দিনে ভারতে আয় করেছে ৯ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে ভারতে আয় করেছে ১১.৫ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে ভারতে আয় করেছে ১২.৫ কোটি রুপি (নিট), চতুর্থ দিনে ভারতে আয় করেছে ৩.৭৫ কোটি রুপি (নিট), পঞ্চম দিনে ভারতে আয় করেছে ৪ কোটি রুপি (নিট), ৬ষ্ঠ দিনে ভারতে আয় করেছে ২.৮৫ কোটি রুপি (নিট)। ৬ দিনে বিশ্বব্যাপী সিনেমাটি আয় কবলি মুভি রিভিউজের তথ্য অনুসারে, ‘আলফা’ সিনেমা মুক্তির প্রথম দিনে ভারতে আয় করেছে ৯ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে ভারতে আয় করেছে ১১.৫ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে ভারতে আয় করেছে ১২.৫ কোটি রুপি (নিট), চতুর্থ দিনে ভারতে আয় করেছে ৩.৭৫ কোটি রুপি (নিট), পঞ্চম দিনে ভারতে আয় করেছে ৪ কোটি রুপি (নিট), ৬ষ্ঠ দিনে ভারতে আয় করেছে ২.৮৫ কোটি রুপি (নিট)। ৬ দিনে বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৬৮.৩৬ কোটি রুপি (গ্রস), যা বাংলাদেশি মুদ্রায় ৮৮ কোটি টাকার বেশি।