সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজ আপন চাচার বিরুদ্ধে মুখ খুললেন সংগীত শিল্পী ন্যান্সি

নিজ আপন চাচার বিরুদ্ধে মুখ খুললেন সংগীত শিল্পী ন্যান্সি

নিজ আপন চাচার বিরুদ্ধে মুখ খুললেন সংগীত শিল্পী ন্যান্সি

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি নিজের চাচার বিরুদ্ধে পারিবারিক জমি দখলের অভিযোগ তুলেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, স্থানীয় এক আওয়ামী লীগ নেতার প্রভাব খাটিয়ে তাদের পারিবারিক জমি দখল করা হয়েছিলো।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ন্যান্সি জানান, নড়াইল জেলার বড়দিয়ায় তাদের গ্রামের বাড়ির বাসস্ট্যান্ডসংলগ্ন একটি জমির প্রায় অর্ধেক অংশ তাদের পরিবারের মালিকানাধীন। তার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় তার সেজ চাচা স্থানীয় এক আওয়ামী লীগ নেতার সহায়তায় জমিটি দখল করেন।


ন্যান্সি লিখেছেন, ‘আওয়ামী লীগের আমলে সেজ চাচা তৎকালীন স্থানীয় লীগ নেতার ক্ষমতায় জমিটি দখল করেছিলেন। তখন আইনি সহায়তাও পাইনি।’

তিনি আরও জানান, সম্প্রতি তার বড় ভাই ওই জমিতে গেলে চাচা প্রথমে গেট খুলতেও রাজি হননি। পোস্টের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করে ন্যান্সি দাবি করেন, জমির সামনের খাস জায়গায় মাদ্রাসা নির্মাণের কথা বলে অন্য ধরনের স্থাপনা তৈরি করা হয়েছে।

পোস্টের শেষদিকে তিনি আশাবাদ ব্যক্ত করে লেখেন, ‘আশা করি, এবার ন্যায়বিচার পাব। শিগগিরই সেখানে যাব, ইনশাআল্লাহ।’

ন্যান্সির পোস্টে অনেকেই তাকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। জবাবে তিনি জানান, এর আগেও মামলা করেছিলেন, কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে কোনো সুফল পাননি। তার দাবি, ২০২১ সালে তার বাবা করোনাকালে মারা যাওয়ার পর পুরো জমিতে বাউন্ডারি দিয়ে দখল সম্পন্ন করা হয়।

তবে ন্যান্সির এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত চাচা বা সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি